Headlines

বাজারে বেরিয়ে গাড়ির ধাক্কা! গুরুতর আহত ৪৭ বছরের পথচারী, পালাল ঘাতক গাড়ি

তেলিয়ামুড়া থানার অন্তর্গত তুইচিনদ্রাই বাজার এলাকায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। আহত ব্যক্তির নাম বিবেক রঞ্জন দে (৪৭)।স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাজার করতে তুইচিনদ্রাই বাজার এলাকায় এসেছিলেন বিবেক রঞ্জন দে। সেই সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার জেরে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।গুরুতর আহত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা ছুটে আসেন। খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দফতরে। পরে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।এদিকে দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘাতক গাড়ি ও চালকের সন্ধানে তল্লাশি চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *