গান্ধীগ্রাম এলাকায় মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে নেপাল মুন্ডা নামে এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গেছে, জলে ডুবে তিনি গুরুতর অবস্থায় পড়েন।ঘটনার পর তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
গান্ধীগ্রামে মর্মান্তিক পরিণতি, নেপাল মুন্ডার মৃত্যু ঘিরে চাঞ্চল্য
