Headlines

অবরোধ ও বিরোধীদের নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, কী বললেন মানিক সাহা?

আত্মসমর্পণকারী এনএলএফটি সদস্যদের রাস্তা অবরোধকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অবরোধের জেরে সাধারণ মানুষের দুর্ভোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। একইসঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যেও বার্তা দেন তিনি।মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। যেকোনও সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের ওপরও গুরুত্ব দেন তিনি।আত্মসমর্পণকারী এনএলএফটি সদস্যদের দাবিদাওয়া ও রাস্তা অবরোধের বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *