Headlines

অবরোধস্থলে উত্তেজনা! পুলিশকে ঘিরে বিক্ষোভ, পিছু হটলেন আধিকারিকরা

বড়মুড়া অবরোধস্থলে হঠাৎ উত্তেজনা ছড়াল। জরুরি প্রয়োজনে আটকে থাকা সাধারণ মানুষকে যাতায়াতের সুযোগ দেওয়ার অনুরোধ নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।জানা যায়, অবরোধস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকরা জরুরি প্রয়োজন থাকা মানুষজনকে ছেড়ে দেওয়ার জন্য আন্দোলনকারীদের কাছে অনুরোধ জানান। অভিযোগ, সেই সময়ই কয়েকজন আন্দোলনকারী উত্তেজিত হয়ে পুলিশ আধিকারিকদের দিকে এগিয়ে আসেন।পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে পুলিশ আধিকারিকদের সেখান থেকে কিছুটা পিছিয়ে যেতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে অবরোধস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।দীর্ঘক্ষণ ধরে সড়ক ও রেলপথ অবরোধ চলায় এমনিতেই চরম দুর্ভোগে রয়েছেন সাধারণ মানুষ। তার মধ্যেই এই উত্তেজনার ঘটনায় পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *