পানিসাগর মহকুমার জলাবাসা এলাকার ৪ নম্বর ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন। বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারপিট শুরু হয়। এতে এক ব্যক্তি আহত হন।পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে পানিসাগর থানায় মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে সংঘর্ষের প্রকৃত কারণ এবং ঘটনায় কার কী ভূমিকা ছিল, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট নয়।
জমি নিয়ে বিবাদে দুই প্রতিবেশীর সংঘর্ষ, আহত এক
