ADC VC Election-কে কেন্দ্র করে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিআইএম নেতা মানিক সরকার।মেলারমাঠের সিপিআইএম স্টেট অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনের পর নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি। নির্বাচন প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলির ভূমিকা এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে তাঁর বক্তব্যে উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়।এর আগে ADC VC Election-কে সামনে রেখে সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরোয়ার্ড ব্লক এবং সিপিআই(এমএল) লিবারেশনের প্রতিনিধিরা রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন।এদিকে, নির্বাচনকে ঘিরে পাঁচ বাম দলের যৌথ তৎপরতা এবং মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
ADC VC Election নিয়ে মুখ খুললেন মানিক সরকার
