Headlines

ADC নির্বাচন ঘিরে পাঁচ বাম দলের বৈঠক, নির্বাচন কমিশনে প্রতিনিধিদল

ADC VC Election-কে সামনে রেখে পাঁচটি বামপন্থী দলের তরফে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো মেলারমাঠের সিপিআইএম স্টেট অফিসে। নির্বাচন প্রক্রিয়া ও বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন দলগুলির প্রতিনিধিরা।এদিন সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরোয়ার্ড ব্লক এবং সিপিআই(এমএল) লিবারেশনের প্রতিনিধিরা যৌথভাবে সাংবাদিক সম্মেলনে অংশ নেন।এরপর পাঁচ দলের প্রতিনিধিদল রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে ADC VC Election সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। নির্বাচনকে ঘিরে তাঁদের বিভিন্ন দাবি, বক্তব্য ও উদ্বেগ কমিশনের কাছে তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।আগামী দিনে ADC নির্বাচনকে কেন্দ্র করে পাঁচ বাম দলের এই তৎপরতা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *