আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো ৬৫তম রাজ্যভিত্তিক শিক্ষক দিবস। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষকদের অবদান ও শিক্ষাক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো হয়।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনসহ উপস্থিত বিশিষ্ট অতিথিরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, উচ্চশিক্ষা দপ্তরের ককবরক, সংখ্যালঘু ও অন্যান্য বিষয়ক অধিকর্তা আনন্দ হরি জমাতিয়া, আইএএস সুমিত রায় চৌধুরী এবং রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ অধিকর্তা লালনুননেমিং ডারলংসহ অন্যান্য অতিথিরা।অনুষ্ঠানে শিক্ষক সমাজের নিষ্ঠা, অবদান ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয়। শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে পালিত হয় এবারের শিক্ষক দিবস।
শিক্ষকদের সম্মানে আগরতলায় ৬৫তম রাজ্যভিত্তিক শিক্ষক দিবস উদযাপন
