Headlines

কালী মন্দিরে চুরি কাণ্ডে আটক যুবক, একাধিক চুরির অভিযোগ

গত মঙ্গলবার ইউনিভার্সিটি সংলগ্ন কালী মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে তদন্তে নেমে এক ব্যক্তিকে আটক করেছে আমতলী থানার পুলিশ। আটক ব্যক্তির নাম আলী হোসেন। তাঁর বাড়ি রাজনগর এলাকায় বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়, মন্দিরে চুরির অভিযোগের তদন্তের সূত্র ধরে গতকাল আমতলী এলাকা থেকে আলী হোসেনকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চুরির অভিযোগ রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমতলী থানার ওসি রানা চ্যাটার্জী। মন্দিরের চুরির ঘটনায় আটক ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।তদন্তের স্বার্থে পুলিশ আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্যদের সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *