Headlines

রিহ্যাব সেন্টারে মৃত্যুর অভিযোগ, কর্ণধারসহ গ্রেফতার ৮

স্বপ্না ফাউন্ডেশন রিহ্যাব সেন্টারে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় তদন্তে নেমে রিহ্যাব সেন্টারের কর্ণধার শুভম বিশ্বাসসহ মোট আটজনকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ।জানা যায়, শাহানা দাস ভট্টাচার্য তাঁর স্বামীকে চিকিৎসা ও পুনর্বাসনের জন্য স্বপ্না ফাউন্ডেশন রিহ্যাব সেন্টারে ভর্তি করান। পরিবারের অভিযোগ, সেখানে তাঁর স্বামীকে মারধর করা হয়। পরবর্তীতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।এরপর পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের পর স্বপ্না ফাউন্ডেশনের কর্ণধার শুভম বিশ্বাসসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।গ্রেফতারদের আজ আদালতে পেশ করা হবে। পুরো ঘটনায় রিহ্যাব সেন্টারে রোগীদের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং মারধরের অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *