বাজার সংস্কার এবং রাস্তা বড় করার দাবিতে কৈলাসহরের বাবুরবাজারে অবরোধ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে বাজার এলাকার পরিকাঠামোগত সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।অভিযোগ, বাজার এলাকায় রাস্তা সংকীর্ণ হওয়ায় প্রতিদিনই যানজট ও চলাচলে সমস্যার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। পাশাপাশি বাজারের পরিকাঠামো সংস্কারেরও দীর্ঘদিনের দাবি রয়েছে।এই সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবিতে বাবুরবাজারে অবরোধে সামিল হন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে বাজার সংস্কার ও রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করুক।অবরোধের জেরে এলাকায় কিছুটা যান চলাচলে প্রভাব পড়ে। দাবিগুলি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।
বাজার সংস্কার ও রাস্তা চওড়ার দাবিতে বাবুরবাজারে অবরোধ
