জীবিকার একমাত্র সম্বল চাষের জমি রক্ষার দাবিতে মুখ্যমন্ত্রী ও জেলা শাসকের কাছে আবেদন জানাল সিপাহীজলা জেলার ছয়টি অসহায় কৃষক পরিবার। শুক্রবার দুপুর প্রায় ২টায় কৃষকরা একত্রিত হয়ে সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত-র নিকট একটি ডেপুটেশন প্রদান করেন।কৃষকদের অভিযোগ, বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের অফিস ভবন নির্মাণের জন্য যে জায়গায় সাইনবোর্ড লাগানো হয়েছে, সেই জমিতে তারা গত ৪০ থেকে ৪৫ বছর ধরে চাষাবাদ করে আসছেন। চড়িলাম ফকিরামুড়া এলাকার এই কৃষক পরিবারগুলোর দাবি, জমিগুলোই তাদের রুটি-রুজির একমাত্র ভরসা। তাই উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান না করে জমি অধিগ্রহণ না করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা।ডেপুটেশনের মাধ্যমে কৃষকরা মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসনের কাছে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি বিবেচনার আহ্বান জানান। এদিন অতিরিক্ত জেলাশাসক কৃষকদের আশ্বস্ত করে বলেন, নগর পঞ্চায়েতের অফিস ভবন নির্মাণের আগে প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের সঙ্গে আলোচনা করা হবে।
“রুটি-রুজির জমি বাঁচাতে মুখ্যমন্ত্রী ও জেলাশাসকের দ্বারস্থ ছয় কৃষক পরিবার”
