আসন্ন ধর্মঘটের সমর্থনে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশন। এই কর্মসূচি অনুষ্ঠিত হবে State Bank of India-এর আগরতলা এবং ধর্মনগর শাখার সামনে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির মাধ্যমে আসন্ন ধর্মঘটের প্রতি সমর্থন ও কর্মচারীদের দাবিদাওয়ার বিষয়টি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।এদিকে, উক্ত কর্মসূচি কভার করার জন্য সমস্ত প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।এই বিষয়ে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশনের আঞ্চলিক সম্পাদক দেবাশিস ভট্টাচার্য।
ধর্মঘটের সমর্থনে SBI কর্মীদের মোমবাতি মিছিল আজ সন্ধ্যায়, মিডিয়াকে আমন্ত্রণ
