Headlines

পুলিশ সদর দপ্তরের সামনে যুবকদের তাণ্ডব, গাড়িসহ আটক ৩

আগরতলা: পুলিশ সদর দপ্তরের সামনেই রাস্তায় গাড়ি থামিয়ে কয়েকজন যুবকের মধ্যে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, ৩-৪ জন যুবক নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ার পর প্রকাশ্য রাস্তায় একে অপরকে মারধর করতে শুরু করেন।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে তিন যুবককে গাড়িসহ আটক করে পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়।প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় ওই গাড়িতে এক তরুণীও ছিলেন। তবে পরবর্তীতে তিনি ঘটনাস্থল থেকে সরে যান বলে জানা গেছে।প্রকাশ্য রাস্তায়, তাও আবার পুলিশ সদর দপ্তরের সামনে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *