Headlines

১৬০ কিমি বেগে ছুটে গাছে ধাক্কা! ভেঙে পড়ল দুই গাছ, অল্পের জন্য রক্ষা ৪ যুবক

বিশ্রামগঞ্জ: মুহূর্তের ভুলেই ঘটে যেতে পারত বড়সড় বিপদ। প্রায় ১৬০ কিলোমিটার গতিতে ছুটে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর বড় দুটি গাছে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় গাছ দু’টি ভেঙে জাতীয় সড়কের উপর পড়ে যায়। পাশাপাশি একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেছড়িমাই এলাকায়। জানা গেছে, গাড়িটিতে চার যুবক ছিলেন। দুর্ঘটনার পর গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পান গাড়িতে থাকা চারজন।গাছ ভেঙে জাতীয় সড়কের উপর পড়ায় কিছু সময়ের জন্য যান চলাচলেও বিঘ্ন ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।প্রবল গতিতে গাড়ি চালানোর অভিযোগ ঘিরে ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে সড়ক নিরাপত্তা নিয়ে। অল্পের জন্য বড় বিপদ এড়ানো গেলেও দুর্ঘটনার দৃশ্য দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *