আগরতলা: শহরে ফের ছিনতাইয়ের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বড়দোয়ালী এলাকায়। এক মহিলার কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর অভিযোগ উঠেছে দুই নাবালকের বিরুদ্ধে।অভিযোগ, ঘটনার পর পালানোর চেষ্টা করছিল ওই দুই নাবালক। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই বড়দোয়ালী এলাকার কয়েকজন বাসিন্দা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।পরে পুলিশ দুই নাবালককে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। সত্যিই তারা ছিনতাইয়ের ঘটনায় জড়িত কি না এবং ঘটনার পেছনে আরও কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।তদন্তের পরই অভিযোগের প্রকৃত সত্যতা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
মহিলার টাকা ছিনতাইয়ের অভিযোগ, বড়দোয়ালীতে দুই নাবালক আটক
