বিশালগড়: গণেশ পুজো উপলক্ষে সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করল বিশালগড় বিজেপি মণ্ডল কমিটি। শনিবার সকাল থেকেই বসে আঁকো প্রতিযোগিতা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।স্বাস্থ্য শিবিরে বিশালগড়ের পাশাপাশি দূরদূরান্তের বহু মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয়দের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পাশাপাশি শিশুদের উৎসাহিত করতে বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়।গণেশ পুজোকে কেন্দ্র করে আগামী দিনগুলিতে আরও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।শনিবার দুপুরে আয়োজিত স্বাস্থ্য শিবির পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব, জেলা উত্তরের সভাপতি বিপ্লব চক্রবর্তী, বিশালগড় বিজেপি মণ্ডল সভাপতি তপন দাস, ওবিসি মোর্চার মণ্ডল সভাপতি অমলেশ ঘোষসহ অন্যান্য দলীয় নেতৃত্ব।গণেশ পুজো উপলক্ষে বিজেপি মণ্ডল কমিটির এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
গণেশ পুজোয় স্বাস্থ্য শিবির ও বসে আঁকো প্রতিযোগিতা, বিশালগড়ে বিজেপির উদ্যোগ
