Headlines

বোনের বিয়েতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি ঘিরে মামলা! রাঙ্গুটিয়ায় চাঞ্চল্য

মোহনপুর: বোনের বিয়ের খরচ জোগাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার দাবি। অথচ দীর্ঘ তিন দশক পর সেই জমি ঘিরে মামলা হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে মোহনপুর মহকুমার বামুটিয়া তহশিল কাছারির অন্তর্গত রাঙ্গুটিয়া গ্রামের বেড়িমুড়া পালপাড়া এলাকায়।পরিবারের দাবি, ১৯৯৭ সালে মৃত অবিনাশ দাস ও কর্ণমণি দাস একই এলাকার মৃত অধীর গোস্বামী ও শংকর গোস্বামীদের কাছ থেকে প্রায় এক কানি জমি কেনেন। তাঁদের বক্তব্য, বোনের বিয়ের সময় প্রয়োজনীয় অর্থের জন্য জমিটি কেনা হয়েছিল। কিন্তু জমি বিক্রির পরও তাঁদের নামে প্রয়োজনীয় কাগজপত্র করে দেওয়া হয়নি বলে অভিযোগ।ইতিমধ্যে জমি বিক্রির সঙ্গে যুক্ত অধীর গোস্বামীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে একাধিকবার জমির কাগজপত্র করে দেওয়ার অনুরোধ জানানো হলেও শুধু প্রতিশ্রুতিই দেওয়া হয়েছে।অভিযোগ, সম্প্রতি বাড়িতে তহশিলের কর্মীরা আসার পর তাঁরা জানতে পারেন, ওই জমি নিয়ে শংকর গোস্বামীর পক্ষ থেকে মামলা করা হয়েছে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পাশাপাশি শংকর গোস্বামীর মুহুরির বিরুদ্ধে তহশিল কর্তৃপক্ষকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগও তুলেছে পরিবারটি।ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের সামনে পরিবারের সদস্যরা তাঁদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন। তাঁদের দাবি, প্রায় ৩০ বছর আগে অর্থ দিয়ে জমি কেনার পরও কাগজপত্র না পাওয়ায় তাঁরা সমস্যায় পড়েছেন। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে ন্যায়সঙ্গত সমাধানের দাবি জানিয়েছেন অবিনাশ দাস ও কর্ণমণি দাসের পরিবার।তবে জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে অপর পক্ষের বক্তব্য এখনও জানা যায়নি। জমির মালিকানা ও নথিপত্র সংক্রান্ত প্রকৃত তথ্য প্রশাসনিক তদন্ত ও আইনি প্রক্রিয়াতেই স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *