Headlines

বেহাল রাস্তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসী, নেতাদের ‘পেটানোর’ হুঁশিয়ারি!

সিপাহিজলা: জেলা শাসকের কার্যালয় থেকে মাত্র ১০০ মিটার দূরে, অথচ রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন ননজলা গ্রামের বাসিন্দারা। শুক্রবার গ্রামের মহিলারা সংবাদমাধ্যমের সামনে নিজেদের ক্ষোভের কথা তুলে ধরেন।গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। রাস্তার বিভিন্ন অংশে খানাখন্দ তৈরি হওয়ায় প্রতিদিন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ তাঁদের।রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কার্যকর উদ্যোগ না মেলায় ক্ষোভ আরও বাড়ছে বলে জানান গ্রামবাসীরা।ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে কয়েকজন গ্রামবাসী নেতাদের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে তাঁদের ‘পেটানোর’ হুঁশিয়ারিও দেন। তাঁদের দাবি, দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।জেলা শাসকের কার্যালয়ের এত কাছে থেকেও গ্রামের রাস্তার এমন দুরবস্থা কেন—এই প্রশ্নই এখন তুলছেন ননজলা গ্রামের বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *