Headlines

মদের নেশায় স্ত্রীকে কুড়ালের কোপ, আশঙ্কাজনক গৃহবধূ—পলাতক স্বামী

কমলপুর: মদ্যপ অবস্থায় সামান্য পারিবারিক বিষয়কে কেন্দ্র করে বচসার জেরে স্ত্রীকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে এক শ্রমিকের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২৫ বছর বয়সি গৃহবধূ প্রিয়াঙ্কা মুসহর। বর্তমানে কুলাই জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। অভিযুক্ত স্বামী বিমল ভূমিজ ঘটনার পর থেকেই পলাতক।ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ কমলপুর থানার অন্তর্গত লালছড়ি ভূমিজ পাড়ায়। জানা গেছে, ওই রাতে বিমল ভূমিজ মদমত্ত অবস্থায় বাড়ি ফেরেন। এরপর সংসারের সামান্য বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে বচসা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে বিমল ঘর থেকে কুড়াল এনে স্ত্রী প্রিয়াঙ্কার মাথায় কোপ বসিয়ে দেন বলে অভিযোগ।কুড়ালের আঘাতে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন প্রিয়াঙ্কা। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত তাঁকে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রাতেই কুলাই জেলা হাসপাতালে রেফার করেন।বর্তমানে কুলাই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রিয়াঙ্কা। ঘটনার খবর পেয়ে কমলপুর থানার পুলিশ মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত বিমল ভূমিজ পলাতক বলে জানা গেছে।ঘটনা সম্পর্কে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত গৃহবধূর মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুলাই হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *