আগরতলা:সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে বড়জলা আপনাঘর বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের পাশে দাঁড়াল স্বপ্ননীড় রিয়েলেটরস। রবিবার বৃদ্ধাশ্রমে গিয়ে আবাসিক বৃদ্ধাদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন সংস্থার কর্মকর্তারা।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংস্থার কর্মকর্তারা জানান, অনেক প্রবীণ মা রয়েছেন, যাদের সন্তান থাকা সত্ত্বেও জীবনের শেষ সময়ে দেখাশোনা করার মতো কেউ নেই। বাধ্য হয়ে তাঁদের বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয়েছে। সেই সমস্ত অসহায় মায়েদের কথা মাথায় রেখেই তাঁদের পাশে দাঁড়ানোর এই ছোট্ট প্রয়াস।
তাঁদের মুখে একটু হাসি ফোটানো এবং জীবনের শেষ সময়ে কিছুটা ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান সংস্থার কর্মকর্তারা। আগামী দিনেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রাখার আশ্বাস দেন তাঁরা।
বৃদ্ধাশ্রমের মায়েদের মুখে হাসি ফোটাতে পাশে স্বপ্ননীড় রিয়েলেটরস
