আগরতলা: সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে বড়জলা আপনাঘর বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের পাশে দাঁড়াল স্বপ্ননীড় রিয়েলেটরস। রবিবার বৃদ্ধাশ্রমে গিয়ে আবাসিক প্রবীণাদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন সংস্থার কর্মকর্তারা।এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংস্থার কর্মকর্তারা জানান, অনেক প্রবীণ মা রয়েছেন, যাঁদের সন্তান থাকা সত্ত্বেও জীবনের শেষ সময়ে দেখাশোনা করার মতো কেউ নেই। বাধ্য হয়ে তাঁদের বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয়েছে। সেই অসহায় মায়েদের কথা মাথায় রেখেই তাঁদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ।সংস্থার কর্মকর্তাদের বক্তব্য, প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি প্রবীণ মায়েদের মুখে একটু হাসি ফোটানো এবং জীবনের শেষ সময়ে তাঁদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।আগামী দিনেও সমাজের অসহায় ও প্রবীণ মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন স্বপ্ননীড় রিয়েলেটরসের কর্মকর্তারা।
বৃদ্ধাশ্রমের মায়েদের মুখে হাসি ফোটাতে স্বপ্ননীড় রিয়েলেটরসের মানবিক উদ্যোগ
