আগরতলা: বনকুমারী এলাকায় হার ছিনতাইয়ের ঘটনায় বড়সড় সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে রাধানগর এলাকা থেকে এক অভিযুক্তকে আটক করার পাশাপাশি ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত বলে সন্দেহ করা একটি বাইকও আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, বনকুমারী এলাকায় এক মহিলার গলা থেকে হার ছিনতাই করে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ঘটনার পরই পূর্ব থানার পুলিশ তদন্ত শুরু করে। বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাধানগর এলাকা থেকে এক অভিযুক্তকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বাইকও আটক করেছে পুলিশ।ঘটনার বিষয়ে পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার বিস্তারিত তথ্য তুলে ধরেন। আটক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ছিনতাইয়ের ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।ঘটনাকে কেন্দ্র করে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পূর্ব থানার পুলিশ।
বনকুমারীর হার ছিনতাই কাণ্ডে সাফল্য, রাধানগর থেকে অভিযুক্তসহ বাইক আটক পূর্ব থানার পুলিশের!
