Headlines

৫ সেপ্টেম্বরের মারধর মামলা: তদন্তের অগ্রগতি জানতে খোয়াই থানায় বিশ্ব হিন্দু পরিষদ

খোয়াইয়ে গত ৫ সেপ্টেম্বর বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার তদন্ত কতদূর এগিয়েছে, তা জানতে খোয়াই থানার অফিসার ইনচার্জের সঙ্গে সাক্ষাৎ করলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বরা।রবিবার খোয়াই থানায় গিয়ে তাঁরা মামলার তদন্তের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে পুলিশ কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এবং তদন্ত কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়েও থানার ওসির সঙ্গে আলোচনা করেন তাঁরা।বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বদের বক্তব্য, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। মামলার তদন্ত সঠিকভাবে এগিয়ে নিয়ে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তাঁরা।এদিন থানায় সাক্ষাতের মাধ্যমে ৫ সেপ্টেম্বরের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করেন বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *