সেবা সংকল্প অভিযানকে সামনে রেখে কমলপুরে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এই অভিযান। তারই অঙ্গ হিসেবে ভারতীয় জনতা যুব মোর্চার ধলাই জেলা কমিটির উদ্যোগে কমলপুর বিজেপি ভবনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন যুব মোর্চার ধলাই জেলা সভাপতি রাসেল সিনহা, কমলপুর মণ্ডল সভাপতি শম্পা দাস, ৪৬ সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ধলাই জেলা সভাধিপতি সুস্মিতা দাস-সহ দলের অন্যান্য নেতৃত্ব।শিবিরে শুরু থেকেই রক্তদাতাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানুষের জীবন রক্ষায় রক্তদানের মতো মহৎ উদ্যোগে সাধারণ মানুষকে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।
সেবা সংকল্প অভিযানে কমলপুরে রক্তদান, স্বেচ্ছায় রক্ত দিলেন ৫০ জন
