Headlines

বিশালগড় থানার পুলিশ অফিসারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি

বিশালগড় থানার এক পুলিশ অফিসারের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা দাবি ও টাকা না দিলে বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এক অসহায় মহিলা।অভিযোগ অনুযায়ী, প্রায় দেড় মাস আগে বিশালগড় ১ নম্বর গেট সড়কে টমটম চালক ও যাত্রীর ভাড়া নিয়ে বচসা ও মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিশালগড় থানার এক পুলিশ অফিসারের ভাই জড়িত ছিলেন বলে দাবি পরিবারের।এরপর থেকেই ওই টমটম চালকের পরিবারকে বিশালগড় থানা থেকে টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। প্রথমে ৬০ হাজার টাকা, পরে দেড় লক্ষ টাকা এবং রবিবার থানায় গেলে দুই লক্ষ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন ওই মহিলা।তাঁর আরও অভিযোগ, দাবিকৃত টাকা না দিলে থানার বিভিন্ন মামলায় পরিবারের সদস্যদের জড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আতঙ্কিত ও অসহায় হয়ে পড়ে রবিবার সংবাদমাধ্যমের কাছে অভিযোগ জানান তিনি।ঘটনার নিরপেক্ষ তদন্ত করে সত্যতা প্রকাশ এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেরও আবেদন করেছেন তিনি।তবে পুলিশের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনও কোনও বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *