মানবিকতার বার্তা ছড়িয়ে আগরতলার বনমালিপুরের শ্রী শ্রী মহানম অঙ্গনে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। নিখিল ত্রিপুরা মহানম সেবক সংঘের উদ্যোগে আয়োজিত এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন বহু মানুষ।শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।রক্তের সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্বের কথা তুলে ধরে আয়োজকদের পক্ষ থেকে সকলকে এই ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মানুষের জীবন বাঁচাতে রক্তদানের এই উদ্যোগ সমাজে মানবিকতার এক ইতিবাচক বার্তা বহন করছে।
রক্তদানে মানবিকতার বার্তা, বনমালিপুরে মহানম সেবক সংঘের উদ্যোগ
