Headlines

শিক্ষক নেই, ক্ষোভে পথ অবরোধ! খোয়াইয়ে রাস্তায় স্কুলের কচিকাঁচারা

শিক্ষক সঙ্কটের অভিযোগে পথ অবরোধে সামিল হল খোয়াই পশ্চিম রাজনগর ইংরেজি মাধ্যম স্কুলের কচিকাঁচারা। শিক্ষক-সঙ্কটে পঠনপাঠন ব্যাহত হচ্ছে—এমন অভিযোগ তুলে তুলাশিখর-চেবরি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্কুলের ছাত্রছাত্রীরা।অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্কুলে প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত শিক্ষক নেই। এর ফলে নিয়মিত ক্লাস করাতে সমস্যা হচ্ছে এবং পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলে দাবি অভিভাবক ও পড়ুয়াদের।সমস্যার সমাধানে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। শেষ পর্যন্ত ক্ষোভে পড়ুয়ারা রাস্তায় নেমে পথ অবরোধ করে।অবরোধের জেরে তুলাশিখর-চেবরি সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। দ্রুত স্কুলে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করে পঠনপাঠনের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *