Headlines

৪৭ দিন পর ধরা পড়ল হামলাকারী, গভীর জঙ্গল থেকে গ্রেফতার ধন্যমোহন

বিশ্রামগঞ্জ: মহিলার উপর প্রাণঘাতী হামলার ঘটনার ৪৭ দিন পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত ধন্যমোহন জমাতিয়া। কিল্লা থানার অন্তর্গত বাগানবাড়ি তুইরূপা এলাকার বাসিন্দা ধন্যমোহনকে গভীর জঙ্গল থেকে আটক করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই রাতে বিধবা গৃহবধূ আই ডি সরি মলসুমের উপর ধারালো দা দিয়ে প্রাণঘাতী হামলার অভিযোগ ওঠে ধন্যমোহনের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল বলে জানা যায়।অবশেষে গতকাল গভীর রাতে কিল্লা থানার অধীন বাগানবাড়ি তুইরূপা এলাকার জঙ্গলে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরে তাকে নিয়ে আসা হয় বিশ্রামগঞ্জ থানায়।বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা জানান, অভিযুক্তকে আজ বিশালগড় আদালতে পেশ করা হবে। দীর্ঘ ৪৭ দিনের চেষ্টার পর অভিযুক্ত গ্রেফতার হওয়ায় স্বস্তি ফিরেছে তদন্তকারী মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *