Headlines

২৮ সেপ্টেম্বরের ভোট সামনে, মান্দাইয়ে ভিসি নির্বাচনের মক পোল

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মান্দাই ব্লকে অনুষ্ঠিত হলো মক পোল। আগামী ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণকে কেন্দ্র করে মঙ্গলবার মান্দাই ব্লকের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে এই মক পোলের আয়োজন করা হয়।মান্দাই ব্লকের অন্তর্গত মোট ২৬টি ভিলেজ কমিটির মধ্যে ১৫টি ভিলেজ কমিটিতে আগামী ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে এনডিএ জোটের প্রার্থীদের সঙ্গে সিপিআইএম ও নির্দল প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।মক পোলের মাধ্যমে ভোটগ্রহণের বিভিন্ন প্রক্রিয়া হাতে-কলমে যাচাই করা হয়। নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন জিরানিয়া মহকুমা শাসক এবং মান্দাই ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার পূজন সেন।নির্বাচন প্রক্রিয়ায় যাতে কোনও ধরনের ত্রুটি না থাকে এবং ভোটাররা নির্বিঘ্নে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেই বিষয়গুলিও মক পোলের মাধ্যমে গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হয়।নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে সুষ্ঠু, স্বাভাবিক, অবাধ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার বার্তাই এদিনের মক পোলের মাধ্যমে দেওয়া হয়েছে। ২৮ সেপ্টেম্বরের ভোটকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *