Headlines

টিলাবাজারে ফের হামলার অভিযোগ, মাথায় গুরুতর আঘাত বৃদ্ধার!

কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা আনোয়ার আলী ও তাঁর পরিবারের ওপর পরপর হামলার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে।অভিযোগ, প্রায় এক মাস আগে রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আনোয়ার আলী, তাঁর বাবা ও মাকে মারধর করা হয়েছিল। আনোয়ার আলীর দাবি, ওই ঘটনায় মালিক মিঞা ও জসিম আলীসহ প্রায় ৮ থেকে ১০ জন জড়িত ছিলেন। পরে তিনি ইরানি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের পরও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাঁর।আনোয়ারের আরও অভিযোগ, প্রথম ঘটনার পরও অভিযুক্তরা এলাকায় ঘোরাফেরা করছিলেন। এমনকি রাস্তা আটকে রাখার কারণে পরিবারের সদস্যদের বাড়িতে যাতায়াতেও সমস্যার সৃষ্টি হচ্ছিল।এরই মধ্যে মঙ্গলবার ফের হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। আনোয়ার আলীর দাবি, তাঁর মা বাড়িতে একা থাকার সুযোগে কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে।খবর পেয়ে ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশের গাড়িতে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।পরপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা তৈরি হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আনোয়ার আলী।তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য এবং পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *