Headlines

লরিতে কোটি টাকার নেশার ট্যাবলেট! উত্তর ত্রিপুরায় পুলিশ–আসাম রাইফেলের যৌথ অভিযান

উত্তর ত্রিপুরায় নেশা-বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ ও আসাম রাইফেল। বিশেষ অভিযানে একটি লরি থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে লরিটি তল্লাশি করে উদ্ধার হয় বিপুল সংখ্যক নেশার ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য কোটি কোটি টাকা বলে জানা গেছে। অভিযানে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।উদ্ধার হওয়া নেশাজাতীয় সামগ্রী ও লরিটি হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট পুলিশ। এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *