Headlines

শিশু সুরক্ষায় নতুন উদ্যোগ, আগরতলায় প্রথম ‘চাইল্ড রাইটস কনক্লেভ’

আগরতলা: শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে আগরতলায় অনুষ্ঠিত হল ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (TCPCR)-এর উদ্যোগে প্রথম ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’। বুধবার মেলারমাঠে TCPCR-এর কার্যালয়ে এই কনক্লেভ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলার Child Welfare Committee (CWC), District Child Protection Officer (DCPO), District Inspector of Social Education (DISE) এবং Child Helpline (CHL)-এর প্রতিনিধিরা অংশ নেন। শিশু সুরক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।কনক্লেভে Juvenile Justice Act ও POCSO Act-এর কার্যকর বাস্তবায়ন, POCSO মামলার দ্রুত তদন্ত ও নিষ্পত্তি, শিশু-বান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং ভুক্তভোগী শিশুদের সহায়তা ও পুনর্বাসন নিয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিশু পাচার প্রতিরোধ, সীমান্তবর্তী এলাকায় শিশুদের নিরাপত্তা এবং অনলাইনে শিশুদের সাইবার সুরক্ষার বিষয়ও আলোচনায় উঠে আসে।বিদ্যালয়ে নিরাপদ ও শিশু-বান্ধব পরিবেশ তৈরি, Child Helpline 1098-এর কার্যকর ব্যবস্থাপনা এবং বিভিন্ন জেলার শিশু সুরক্ষা ব্যবস্থার বাস্তব অভিজ্ঞতা নিয়েও মতবিনিময় হয়।এছাড়াও RTE Act-এর Section 12(1)(C) অনুযায়ী আর্থিকভাবে দুর্বল ও সুবিধাবঞ্চিত শিশুদের বেসরকারি বিদ্যালয়ে সংরক্ষিত আসনের বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের Inclusive Education, পাশাপাশি Learning Disability দ্রুত শনাক্তকরণ, মূল্যায়ন ও প্রয়োজনীয় সহায়তার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।বিভিন্ন জেলার অভিজ্ঞতা ও সফল উদ্যোগ তুলে ধরে শিশু সুরক্ষা ব্যবস্থার ঘাটতি চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে আরও সমন্বয় গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।TCPCR-এর পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি শিশুর অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও সুস্থ বিকাশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার সমন্বিত উদ্যোগ জরুরি। এই কনক্লেভ রাজ্যে আরও শক্তিশালী ও সমন্বিত শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।কনক্লেভে সভাপতিত্ব করেন TCPCR-এর চেয়ারপারসন শ্রীমতি জয়ন্তী দেববর্মা। উপস্থিত ছিলেন সদস্য সচিব মাধব পাল, সদস্য চামেলী সাহা, মনিকা দেববর্মা, মৈত্রী দেব দত্ত এবং গৌতম কুমার শীল। এছাড়াও বিভিন্ন জেলার Child Welfare Committee-এর চেয়ারপারসন ও District Child Welfare Officers-রা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *