Headlines

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবি, কল্যাণ দপ্তরে টিএসইউর স্মারকলিপি

আদিবাসী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ বিভাগের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)।এদিন টিএসইউর পক্ষ থেকে আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি তুলে ধরে সংশ্লিষ্ট দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। শিক্ষার্থীদের স্বার্থে দাবিগুলি দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।স্মারকলিপি প্রদানকারী পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন টিএসইউ কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপ সেনা দেববর্মা এবং সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্ব। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের দাবি-দাওয়া প্রশাসনের সামনে তুলে ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *