Headlines

গোকুলনগরে দুঃসাহসিক চুরি! তালা ভেঙে বাড়িতে ঢুকে ল্যাপটপ, স্বর্ণ-রুপা লুট

গোকুলনগরে দুঃসাহসিক চুরি, তালা ভেঙে ল্যাপটপ ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ। পরিবারের সদস্যরা বাইরে থাকার সুযোগে ঘরে ঢুকে চোরের দল আলমারি ও সুকেশ তছনছ করে মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে বলে অভিযোগ।ঘটনাটি ঘটেছে বিশালগড় থানাধীন গোকুলনগর রাস্তারমাথা এলাকায়। স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় শীল জানান, গত ৭ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের নিয়ে দেওঘরে যান তাঁরা। বুধবার, ১৬ সেপ্টেম্বর সকালে ট্রেনে বাড়ি ফিরে দেখতে পান, ঘরের দরজার তালা ভাঙা।ঘরে ঢুকে পরিবারের সদস্যরা দেখতে পান, আলমারি, সুকেশসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে রয়েছে। অভিযোগ, চোরেরা ধনঞ্জয় শীলের ছেলের একটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্রের পাশাপাশি মেয়ের স্বর্ণ ও রুপার সামগ্রী নিয়ে গেছে।ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। তবে অভিযোগ, ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে তদন্তে আসা হয়নি।আরও উদ্বেগের বিষয়, বাড়িটি আগরতলা-সাবরুম জাতীয় সড়ক থেকে মাত্র প্রায় ৫০ মিটার দূরে এবং এলাকাটি জনবসতিপূর্ণ। এমন জায়গায় কীভাবে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল, তা নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। একইসঙ্গে পুলিশের নজরদারি ও তদন্তের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *