Headlines

৬০ কোটি টাকা বিল বকেয়ার দাবিতে কুমারঘাট DWS অফিসে উত্তেজনা

বকেয়া বিল পরিশোধের দাবিতে উত্তপ্ত হয়ে উঠল কুমারঘাট ডিডব্লিউএস সার্কেল অফিস। ঠিকাদারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজের বিল আটকে রয়েছে। তাঁদের দাবি, মোট বকেয়া টাকার পরিমাণ প্রায় ৬০ কোটি টাকা।বিল পরিশোধের দাবিতে ঠিকাদারদের মধ্যে ক্ষোভ তৈরি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিষয়টি খতিয়ে দেখতে অফিসে উপস্থিত হন ডিডব্লিউএস দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার রাজীব মজুমদার।ঠিকাদারদের দাবি, দ্রুত বকেয়া বিল মেটানোর পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধান করা হোক। চিফ ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে বকেয়া টাকার সঠিক পরিমাণ এবং বিল মেটানোর সময়সীমা নিয়ে দপ্তরের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *