অভয়নগর থেকে চুরি যাওয়া বাইক উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একটি চুরি যাওয়া বাইক ও একটি স্কুটি উদ্ধার করা হয়েছে।বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এনসিসি থানার ওসি পরিতোষ দাস জানান, গত ৬ সেপ্টেম্বর অভয়নগর এলাকা থেকে একটি বাইক চুরি হয়। পরবর্তীতে ১০ সেপ্টেম্বর বাইকের মালিক এনসিসি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।তদন্তে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে কল্যাণপুর থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া বাইকটির পাশাপাশি একটি স্কুটিও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশের প্রাথমিক ধারণা, এই চুরির ঘটনার সঙ্গে একটি সক্রিয় বাইক চক্র জড়িত থাকতে পারে। ধৃতকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার আদালতে তোলা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করবে পুলিশ।
অভয়নগরে বাইক চুরি, কল্যাণপুর থেকে গ্রেফতার যুবক! উদ্ধার বাইক-স্কুটি
