মেলাঘর: মেলাঘর মহকুমা হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগী ও সাধারণ মানুষের নানা সমস্যার কথা শুনলেন জেলা শাসক। হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এক মহিলা।জানা যায়, বুধবার মেলাঘর মহকুমা হাসপাতাল পরিদর্শনে যান জেলা শাসক। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে কথা বলেন তিনি। সেই সময় হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অস্বচ্ছতা নিয়ে জেলা শাসকের সামনে ক্ষোভ উগরে দেন এক মহিলা।হাসপাতালে পরিষেবা পেতে গিয়ে কী কী সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, তা জেলা শাসকের কাছে তুলে ধরেন তিনি। অভিযোগগুলি মন দিয়ে শোনেন জেলা শাসক এবং সংশ্লিষ্ট বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেন।জেলা শাসকের এই সরেজমিন পরিদর্শনে হাসপাতালের পরিষেবা নিয়ে সাধারণ মানুষের অভিযোগ ও প্রত্যাশার বিষয়টি ফের সামনে উঠে এল।
জেলা শাসকের সামনেই হাসপাতালের অস্বচ্ছতা নিয়ে ক্ষোভ!
