Headlines

ভোটের প্রচারে উঠে এল শবরপাড়ার অভাব-অভিযোগ, কাশারি আরএফ ভিলেজে বাড়ি বাড়ি প্রচার

বিলোনিয়া: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিলোনিয়া মহকুমার রাজনগর বিধানসভা কেন্দ্রের কাশারি আরএফ ভিলেজে বাড়ি বাড়ি প্রচার চালানো হল। ৪ নম্বর ওয়ার্ডের শবরপাড়া এবং ৩ নম্বর ওয়ার্ডের কর্ণমুনিপাড়া-বগাচতল এলাকায় এই প্রচারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রার্থী ও দলীয় কর্মীরা।প্রচারে উপস্থিত ছিলেন প্রার্থী সঞ্জিত ত্রিপুরা, চিকন রায় ত্রিপুরা, কাইফ্রমগসহ সিপিআইএম নেতা ও প্রাক্তন বিধায়ক সুধন দাস, গোপাল রিয়াং, সুবীর ত্রিপুরা, রাকেশ বিশ্বাস এবং দলের যুব ও মহিলা কর্মীরা।প্রচারে গিয়ে এলাকার বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা উঠে আসে বলে দাবি প্রচারকারীদের। তাঁদের বক্তব্য অনুযায়ী, এলাকায় কর্মসংস্থানের অভাব, খাদ্য সংকট এবং সরকারি আবাসন নিয়ে সমস্যার অভিযোগ রয়েছে। প্রকৃতপক্ষে যাঁদের ঘর নেই, তাঁদের অনেকেই এখনও সরকারি ঘর পাননি বলেও অভিযোগ করা হয়।এছাড়াও শবরপাড়া স্কুলে মাত্র একজন শিক্ষক রয়েছেন বলে দাবি করা হয়। পাশাপাশি স্কুলে যাওয়ার রাস্তার একটি কালভার্ট দীর্ঘদিন ধরে ভেঙে থাকলেও তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।এদিকে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাও জোরদার হচ্ছে। বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের কথা বলা হলেও, সংশ্লিষ্ট ওয়ার্ডগুলিতে দুই দলেরই প্রার্থী রয়েছে বলে প্রচারকারীদের দাবি। ফলে একাধিক প্রার্থী থাকায় নির্বাচনী লড়াই ত্রিমুখী হতে পারে বলে তাঁরা মনে করছেন।উল্লেখ্য, ত্রিপুরার ৫৮৭টি ভিলেজ কমিটির নির্বাচন আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। �

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *