Headlines

বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে মারধর ও বাড়িতে হামলার অভিযোগ!

আগরতলা: বিজেপির এক বুথ প্রেসিডেন্টের বিরুদ্ধে মারধর এবং বাড়িতে হামলার অভিযোগ তুলেছেন তন্ময় দেবরায় নামে এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।তন্ময় দেবরায়ের অভিযোগ, ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে তাঁর সঙ্গে প্রথমে বচসা হয়। পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁকে মারধর করা হয় বলে দাবি তাঁর। শুধু তাই নয়, তাঁর বাড়িতেও আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে।ঘটনার পর তিনি সংশ্লিষ্ট থানায় অভিযোগ জানিয়েছেন বলে জানা গেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তবে অভিযুক্ত বিজেপির বুথ প্রেসিডেন্টের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *