Headlines

ONGC-এর ভারী গাড়ির চাপে বেহাল রাস্তা, পথ অবরোধে উত্তর রামনগরের বাসিন্দারা!

আগরতলা: ONGC-এর ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তার বেহাল দশা—এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন পশ্চিম গান্ধীগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর রামনগর এলাকার বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তার দুরবস্থা নিয়ে ONGC কর্তৃপক্ষকে জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধানে কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে বর্ষার সময় রাস্তার পরিস্থিতি আরও শোচনীয় হয়ে ওঠে। জল-কাদায় রাস্তা কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে বলে অভিযোগ আন্দোলনকারীদের।বাসিন্দাদের দাবি, মহেশখলা গ্যাস অফিসের সামনে থেকে উত্তর রামনগরের চিন্তা আহরণ দেবনাথ অঙ্গনওয়াড়ি কেন্দ্র পর্যন্ত রাস্তা দ্রুত সংস্কার করতে হবে। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে অবিলম্বে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয়দের এই পথ অবরোধের জেরে এলাকায় কিছুটা উত্তেজনাও তৈরি হয়। তাঁদের বক্তব্য, দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *