Headlines

বিশালগড়ে ফের চুরি! স্কুল থেকে বৈদ্যুতিক তার উধাও, চাঞ্চল্য

বিশালগড়: বিশালগড়ে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবার চোরের দল হানা দিয়েছে বিবেকানন্দ শিশু নিকেতন স্কুলে। বুধবার রাতে স্কুলে ঢুকে বৈদ্যুতিক তার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার সকালে স্কুলে এসে শিক্ষক-শিক্ষিকারা চুরির বিষয়টি দেখতে পান। বৈদ্যুতিক তার চুরি হয়ে যাওয়ায় স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে পঠনপাঠন ও স্কুলের দৈনন্দিন কাজকর্মে সমস্যার আশঙ্কা তৈরি হয়েছে।ঘটনার বিষয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানা গেছে।এদিকে, পরপর চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ বাড়ছে। রাতের বেলায় পুলিশের টহল আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। চুরির ঘটনা নিয়ন্ত্রণে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।তবে পুলিশের গাফিলতি বা টহলের অভাবই এই চুরির কারণ—এমন অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *