আজ দেবশিল্পী বিশ্বকর্মার পূজা। প্রতিবছরের মতো এবারও বিশ্বকর্মা পূজাকে ঘিরে উৎসবের আবহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। যানবাহন মালিক থেকে শুরু করে বিভিন্ন সরকারি দফতর ও প্রতিষ্ঠান—সর্বত্রই ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্বকর্মা পূজা।বিশেষ করে গাড়ি, মোটরবাইক ও বিভিন্ন যন্ত্রপাতির মালিকরা নিজেদের যানবাহন ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করে বিশ্বকর্মার আরাধনায় সামিল হন। বিভিন্ন সরকারি অফিসেও আয়োজন করা হয়েছে পূজার। সকাল থেকেই পূজামণ্ডপগুলিতে ভক্তদের আনাগোনা লক্ষ্য করা যায়।দেবশিল্পী বিশ্বকর্মার কাছে কর্মক্ষেত্রে নিরাপত্তা, সমৃদ্ধি ও সাফল্যের প্রার্থনা জানিয়ে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই বিশেষ দিন। বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে উৎসবের আমেজ।
রাজ্যজুড়ে ভক্তিভরে বিশ্বকর্মা পূজা, যানবাহন ও সরকারি দফতরে উৎসবের আমেজ
