Headlines

গোলাবাড়ি-মাইগঙ্গা সড়কে ভয়াবহ সংঘর্ষ, ঘটনাস্থলেই প্রাণ গেল যুবকের

বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি-মাইগঙ্গা সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম প্রণয় দে (জুন)। তিনি তেলিয়ামুড়া থানার অন্তর্গত জয়নগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গোলাবাড়ি-মাইগঙ্গা সড়কে একটি গাড়ি ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে বাইক আরোহী প্রণয় দে গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা। তাঁরা যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। কীভাবে এবং কোন পরিস্থিতিতে গাড়ি ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার জেরে ওই সড়কে রাতের যান চলাচল ও সড়ক নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *