প্রতি বছরের মতো এবারও বিশ্বকর্মা পূজা উপলক্ষে আর কে নগরের ২য় ব্যাটালিয়ন TSR ক্যাম্পে বিশেষ পূজার আয়োজন করা হয়। বিশ্বকর্মা পূজার পাশাপাশি ঐতিহ্য মেনে অনুষ্ঠিত হয় অস্ত্র পূজাও।TSR জওয়ানদের কর্মজীবনে অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের সময় নিয়মিত অস্ত্র সঙ্গে রাখতে হয় তাঁদের। সেই কারণে বিশ্বকর্মা পূজার পাশাপাশি ক্যাম্পে অস্ত্র পূজাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।বিশ্বকর্মা পূজার দিনে ক্যাম্পজুড়ে উৎসবের পরিবেশ তৈরি হয়। নিয়ম মেনে অস্ত্রগুলিকে পূজা করা হয়। প্রতি বছরের মতো এবারও এই বিশেষ আয়োজনের মধ্য দিয়ে কর্মজীবনের গুরুত্বপূর্ণ সরঞ্জামের প্রতি শ্রদ্ধা জানান TSR জওয়ানরা।
বিশ্বকর্মা পূজায় TSR ক্যাম্পে অস্ত্র পূজা, আর কে নগরে বিশেষ আয়োজন
