Headlines

বটতলা গান্ধীঘাটের নতুন পার্ক পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

বটতলা গান্ধীঘাট এলাকায় নতুন করে গড়ে ওঠা পার্ক পরিদর্শন করলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। শুক্রবার মেয়রসহ পুরনিগমের পদাধিকারীরা পার্কটি ঘুরে দেখেন।পরিদর্শনের সময় পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি পরিকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন মেয়র ও পুরনিগমের পদাধিকারীরা। স্থানীয় বাসিন্দাদের জন্য পার্কটি আরও সুন্দর ও ব্যবহারযোগ্য করে তুলতে প্রয়োজনীয় বিষয়গুলিও পরিদর্শনের সময় গুরুত্ব পায়।গান্ধীঘাট সংলগ্ন এলাকায় নতুন এই পার্ক গড়ে ওঠায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। পুরনিগমের এই পরিদর্শনের মধ্য দিয়ে পার্কটির রক্ষণাবেক্ষণ ও নাগরিক সুবিধার বিষয়টি আরও গুরুত্ব পেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *