Headlines

শিলচর-আগরতলা এক্সপ্রেসে মোবাইল চুরি, কুমারঘাটে হাতেনাতে ধৃত যুবক

কুমারঘাট: শিলচর-আগরতলা এক্সপ্রেস ট্রেনে মহিলার কাছ থেকে মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। ঘটনাকে ঘিরে কুমারঘাট স্টেশন এলাকায় চাঞ্চল্য ছড়ায়।জানা গেছে, ট্রেনটি কুমারঘাট স্টেশন এলাকায় পৌঁছানোর সময় এক মহিলার কাছ থেকে মোবাইল ফোন চুরির চেষ্টা করে অভিযুক্ত। সেই সময় যাত্রীদের তৎপরতায় তাকে হাতেনাতে ধরে ফেলা হয়।ধৃত যুবকের নাম সেলিম উদ্দিন। তার বাড়ি আসামে বলে জানা গেছে। পরে তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।ঘটনায় ট্রেনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্য তৈরি হয়। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *