Headlines

দুর্গাপ্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা, সরকারি সহায়তার অপেক্ষায় কারিগররা

আগরতলা: আর মাত্র কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব। পুজোর প্রস্তুতি যখন তুঙ্গে, তখন দুর্গাপ্রতিমা নির্মাণে দিন-রাত এক করে কাজ করছেন রাজ্যের মৃৎশিল্পীরা। বড় থেকে ছোট—বিভিন্ন আকারের প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা।বামুটিয়া এলাকার বিভিন্ন প্রতিমা নির্মাণের স্টুডিওতেও এখন ব্যস্ততা চোখে পড়ার মতো। সৃজা স্টুডিও, মা দুর্গা মৃৎশিল্পালয়সহ বিভিন্ন জায়গায় চলছে প্রতিমা তৈরির কাজ। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে মাটির কাঠামো নিচ্ছে দেবী দুর্গার রূপ।তবে উৎসবের আনন্দের আড়ালেই রয়েছে মৃৎশিল্পীদের নানা সমস্যা। শিল্পীদের অভিযোগ, এই শিল্পের উন্নয়নে পর্যাপ্ত সরকারি সুযোগ-সুবিধা ও সহায়তা তারা পাচ্ছেন না। কাঁচামালের খরচ থেকে শুরু করে অন্যান্য ব্যয় বৃদ্ধির ফলে প্রতিমা তৈরির কাজ দিন দিন কঠিন হয়ে উঠছে।মৃৎশিল্পীদের আরও দাবি, নতুন প্রজন্মের মধ্যে এই পেশার প্রতি আগ্রহ ক্রমশ কমছে। ফলে ঐতিহ্যবাহী এই শিল্প ভবিষ্যতে সংকটের মুখে পড়তে পারে। সরকারি উদ্যোগে বিশেষ প্রকল্প, আর্থিক সহায়তা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে মৃৎশিল্প আরও সমৃদ্ধ হবে বলে মনে করছেন শিল্পীরা।দুর্গাপূজার আগে প্রতিমা তৈরিতে কারিগরদের ব্যস্ততা বাড়লেও, তাদের চোখে এখন সরকারি সহযোগিতার প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *