Headlines

বাঁকুমারি মেলার আড়ালে প্রকাশ্যে জুয়ার আসর! ক্যামেরায় ধরা পড়ল দৃশ্য

জিরানিয়া: জিরানিয়া থানার অন্তর্গত হাথাই কোটর এলাকায় আয়োজিত ‘বাঁকুমারি মেলা’ বা ‘তের’ উৎসবকে ঘিরে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগ উঠেছে। উৎসবের মধ্যেই অবৈধভাবে জুয়ার আসর বসার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে অভিযোগ, মেলা প্রাঙ্গণেই প্রকাশ্যে কয়েকজনকে জুয়া খেলতে দেখা যায়। উৎসবের সুযোগ নিয়ে এভাবে জুয়ার আসর বসায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।স্থানীয়দের একাংশের প্রশ্ন, মেলা চলাকালীন প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে প্রকাশ্যে এ ধরনের কর্মকাণ্ড চলল। জুয়ার আসর বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।তবে ঘটনায় কারা জড়িত এবং বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। অভিযোগের সত্যতা ও পুরো বিষয়টি তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *