আকাশছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি এবং রাজ্যে বেকারদের কর্মসংস্থানের দাবিতে প্রতিবাদে সরব হল ‘আমরা বাঙালি’ দল। দলের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষিত বেকারদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবিও তুলে ধরেন তাঁরা। কর্মসূচি থেকে সাধারণ মানুষের স্বার্থে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বেকারদের কর্মসংস্থানের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
দ্রব্যমূল্য বৃদ্ধি ও বেকারত্বের প্রতিবাদে ‘আমরা বাঙালি’র বিক্ষোভ
